কবিতা

গন্ধমাদন পাহাড়ের ঝরনাধারা

আপডেট : ১৬ মে ২০২৬, ০৭:৫৭ পিএম

তোমার এই গন্ধমাদন
পাহাড়ের ঝরনাধারা
বেয়ে যত নামছি নিচে
ভয়ে হই আত্ম-হারা

কোনো এক দত্যি থাকে
জানি এই জলের মাঝে
ঘুম ভেঙে দেখলে আমায় 
খেয়ে নেবে এক গরাসে

আমি তো ভীষণ ভীতু
যদি দাও অভয় তবে
এ জলে নামব আমি
তার বাদে কুস্তি হবে

দরিয়ার দানোর সাথে
আমি কি পারব যুঝে?
তুমি দাও সঙ্গ আমায়
মদালস দুচোখ বুজে

তোমাকে সঙ্গে পেলে
তবে এই ঝরনাধারায়
আইভরি চাঁদের সাথে
নির্ভয়ে সাঁতরানো যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত