স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্টেপ ফুটওয়্যার ও ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা চুক্তি

আপডেট : ১৫ মে ২০২৬, ১২:০১ এএম

দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার এবং ইবনে সিনা ট্রাস্টের মধ্যে ১৩ মে ২০২৬ (বুধবার) একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো স্টেপ ফুটওয়্যারের কর্মীদের জন্য উন্নত, মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

ঢাকার উত্তরায় অবস্থিত স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ইবনে সিনা ট্রাস্টের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম নিয়াজ মাখদুম শিবলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের সিইও আমিনুল ইসলাম শামীম, মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ আফজাল হোসাইন, ইবনে সিনা ট্রাস্টের অ্যাডমিন ম্যানেজার জাকির হোসাইন এবং বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ মোহাম্মদ মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, “স্টেপ ফুটওয়্যার সবসময়ই কর্মীদের কল্যাণ ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে এই সমঝোতা স্মারক আমাদের কর্মীদের জন্য উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, সুস্থ ও নিরাপদ কর্মপরিবেশই একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতির প্রধান ভিত্তি। ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে এই সমঝোতা আমাদের সেই অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধিরা বলেন, “দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই ফুটওয়্যার ব্র্যান্ডের কর্মীদের স্বাস্থ্যসুরক্ষায় পাশে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উভয় প্রতিষ্ঠানের এই অংশীদারিত্বের মাধ্যমে করপোরেট স্বাস্থ্যসেবায় একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই উদ্যোগ স্টেপ ফুটওয়্যারের কর্মীবান্ধব নীতি ও করপোরেট কল্যাণমূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।”

উল্লেখ্য, উচ্চমানের প্রিমিয়াম জুতা উৎপাদনের মাধ্যমে দেশের ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটি অনন্য ও বিশ্বস্ত নাম হিসেবে ইতোমধ্যে সুপ্রতিষ্ঠিত হয়েছে স্টেপ ফুটওয়্যার। অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা এবং আন্তর্জাতিক মানের উপকরণের সমন্বয়ে তৈরি স্টেপ ফুটওয়্যারের প্রতিটি জুতা আরাম, স্থায়িত্ব ও আধুনিক শৈলীর এক নিখুঁত সংমিশ্রণ। সব বয়সী গ্রাহকের রুচি ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে তৈরি করা এসব জুতা সর্বত্র ও সব সময় ব্যবহারের উপযোগী হওয়ায় দেশজুড়ে মানুষের দৈনন্দিন ফ্যাশনে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। গুণগত মান ও গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে বাংলাদেশের ফুটওয়্যার শিল্পে স্টেপ ফুটওয়্যার এক নতুন মানদণ্ড স্থাপন করতে সক্ষম হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত