নিয়ত জন্মদৌড় আমার—আমাদের,
ক্রমাগত নাই হতে থাকা দিনের জন্য!
আকাশের নীলে—
ফুটে ওঠা দিন থাকে অমলিন
ঝিনুকের সাথে,
শুধু কি ঝিনুক—আরও কত কী
ফুল পাখি আর অপেক্ষায় চাতকি!
তবু সে পথ বয়ে যায় অবিরাম—
নাই হতে থাকা দিনে।
আলোকবাসর নেয় অবসর
আমার শূন্যতা মেনে।
শূন্য এ ঘর, কাতর বারান্দা
সহজেই যাবে মেনে—
আমার না থাকা দিনে?
