মাদকের ভয়াবহতার ভয়ঙ্কর আকারে রূপ নিচ্ছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা জুড়ে। এ যেনো হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে। প্রতিটি গ্রামেই মাদকের ছড়াছড়ি। বিশেষ করে মাদকের রাজধানী হিসেবে ধরা হচ্ছে গোয়ালীমান্দ্রা বেঁদে পল্লীকে। পাশাপাশি খড়িয়া, মাহমদপট্টি, শিমুলতলা, কনকসার, মালিরঅংক, গাওদিয়া, বেজগাও, খেতেরপাড়া বাসস্ট্যান্ড, শিমুলিয়া ঘাট, মাওয়া চৌরাস্তায় মাদকের হটস্পট হিসেবে পরিচিত রয়েছে।
এ সকল স্থান থেকে গত ২৩ দিনে ৫ হাজার ৭৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা উদ্ধারসহ ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে ২৬টি মাদক মামলা হয়েছে। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় লৌহজং থানায় অফিসার ইনচার্জ মো. বোরহান উল ইসলাম ও পদ্মা সেতু উত্তর থানায় অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
অফিসার ইনচার্জ আরও জানান, এভাবে চলতে থাকলে মাদকের আকার আরও বিস্তার হতে থাকবে। তাই আপনাদের সকলের সহযোগিতায় মাদক প্রতিরোধে কাজ করতে চাই। আমাদের সবার সচেতন হতে হবে। প্রতিটি গ্রামে মাদক বিরোধীদের ঐক্য গড়ে তুলতে হবে। আমরা সর্বদা ২৪ ঘন্টাই আপনাদের পাশে আছি। যেখানেই মাদক দেখবেন প্রতিবাদ করুন। আমাদের তথ্য দিন।
এ দিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক মাদক বিরোধী বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের পরে খিদিরপাড়া ইউনিয়নের শিলিমপুর গ্রামে চোরদের আখড়া হয়ে পড়েছিলো। ওই গ্রামের মানুষ এতোটাই ভয়ংকর ছিলো দিনের বেলায় বিভিন্ন এলাকায় গিয়ে চুরি করতো। এতো অতিষ্ঠ এক পর্যায়ে মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী একত্রিত হয়ে পুরো গ্রাম ঘেরাও করে। এবং ওই গ্রামে রণক্ষেত্র বয়ে যায়। ওই গ্রামের যুবক, বৃদ্ধ, নারী, শিশুসহ কাউকে জীবিত অবস্থা পাওয়া যায়নি। এরপর থেকে এসব এলাকায় আর কোন চোরের উপদ্রব দেখা যায়নি। আগামীতে মুন্সীগঞ্জে মাদকের রাজধানী হিসেবে পরিচিত গোয়ালীমান্দ্রার বেঁদে পল্লীতে এইরূপ চিত্র দেখা দিলে এর দায়ভার উপজেলা প্রশাসনকে নিতে হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা ববি মিতুর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, সমাজ সেবক কর্মকর্তা উজ্জ্বল মুন্সী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাবরিনা আক্তার, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সদস্য মিজানুর রহমান ঝিলু, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের লিমন প্রমুখ।#(ছবিসহ)
কুড়িগ্রামে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল