আসছে ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত টলিউড সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় পর্ব। জয়া ছাড়াও এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী।
তিন বছর আগে মুক্তি পাওয়অ ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি দর্শক ও সুধীমহলে বেশ প্রশংসা কুড়ানোর পর থেকেই টলিপাড়ার অনেকেই আবেদন করেন এর সিক্যুয়াল নির্মাণের। সেই আবেদন ও সাফল্যের কারণে সিক্যুয়ালটির নির্মাণ কাজ শেষ করেছেন কৌশিক গাঙ্গুলী। তিনি জানান, প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল, তার বছর দুয়েক পর একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা। এবারও জয়া, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলীর সঙ্গে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।
জয়া আহসান বলেন, ‘ভীষণ পরিণত একটা গল্প ছিল অর্ধাঙ্গিনীতে। সেই সিনেমার সিকুয়েলের অংশ হতে পারা খুব আনন্দের। আগের সিনেমাটি দর্শক আপন করে নিয়েছিলেন। সিক্যুয়াল নিয়েও তাদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ।’
কৌশিক গাঙ্গুলী বলেন, ‘তিনটি চরিত্রের অনেক না জানা কথা এবার সামনে আসবে। মেঘনার সন্তান টিকলি এখন একটু বড় হয়েছে। কিন্তু সে জানে না, সুমনের সন্তান সে নয়। সেই সত্য আরও স্পস্ট হবে এবার। মূলত বাচ্চাটিকে কেন্দ্র করেই ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গায় দুই অর্ধাঙ্গিনীর রাস্তা আবার মিলে যায়।’
স্বামীর সমালোচনার কড়া জবাব ববি ব্রাউনের
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই
কুড়িগ্রামে বিভিন্ন অভিযোগে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি