নিজ বাসার নিচে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ২০ জুন ২০২৬, ০৩:০৪ এএম

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে (৫৫) কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দুপুরে মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং ৪ নম্বর রোডের ৩১ নম্বর নিজ বাসার নিচে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত নুরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন জানান, মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ে ভাড়া বাসায় থাকেন তারা। দুুপুরে জুমার নামাজ শেষ করে তার ভাই বাসার নিচে এলে তিনটি মোটরসাইকেলযোগে ৬ ব্যক্তি এসে তার ভাইয়ের মুখে, কাঁধে ও বাম হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে। তাকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মোহাম্মদপুর থেকে আঘাতে আহত হয়ে বিএনপির এক নেতা হাসপাতালে আসেন। তার মুখ-কাঁধসহ কয়েক জায়গায় জখমের চিহ্ন আছে। তিনি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত