ফেনীর পরশুরামে অ্যাম্বুলেন্স করে মাদক পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় পাঁচ কাটুনের মধ্যে ১১৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পরশুরাম-ফেনী সড়কে সমিতি রোডে থেকে অ্যাম্বুলেন্স ও মদসহ তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পশ্চিম সাহেব নগর এলাকার অ্যাম্বুলেন্স চালক জসিম উদ্দিন (৫১) ও পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়ার মিনহাজুর রহমান প্রকাশ (২১)।
জব্দকৃত মদের মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা এ্যাম্বুল্যান্সের দাম ১২ লাখ ৪৩ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে শনিবার সকালে পরশুরাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দীন ও সহকারী উপপরিদর্শক (এএস আই) রাজিব বৈরাগীসহ পুলিশের একটি টিম ওই অ্যাম্বুলেন্সটি তল্লাশি চালায়। এসময় গাড়িতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ ও দুইজনকে আটক করা হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায় করা হয়েছে। এঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।