ভুলকে সফলতায় পরিণত করার কৌশল

আপডেট : ২২ জুন ২০২৬, ১২:২৪ এএম

মানুষ মাত্রই ভুলের অধীন। কাজ করতে গেলে ভুল হবেই। যে কাজ করে না তার ভুলও হয় না। তবে ভুল হওয়া যেমন স্বাভাবিক, তেমনি ভুল সংশোধন করে এগিয়ে যাওয়ারও কোনো বিকল্প নেই। ইংরেজি প্রবাদ Failure is the pillar of success  সেই মহাসত্যই আমাদের মনে করিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, ব্যর্থতা বা ভুলকে সফলতায় পরিণত করা উপায় কী? ভুলকে সফলতায় পরিণত করার কৌশল হলো RISE। এই কৌশলের  R  দ্বারা Recognize, I  দ্বারা Investigate, S  দ্বারা Summarize এবং E দ্বারা Execute differently বোঝায়।

ভুল থেকে সফলতা অর্জনের প্রথম ধাপ হলো Recognize। এই ধাপে নিজের ভুলকে বিনা শর্তে এবং বিনা অজুহাতে মেনে নিতে হবে যে, ভুল হয়েছে। দ্বিতীয় ধাপ হলো, Investigate। এই ধাপে খুঁজে বের করতে হবে যে, ভুলটি কীভাবে হলো, কেন হলো। কী করলে ভুলটি এড়ানো সম্ভব হতো। তৃতীয় ধাপটি হলো, Summarize। এই ধাপে আগের ধাপে শেখা বিষয়টি একটি অভ্যাসে পরিণত করার চেষ্টা করতে হবে। এমন পরিস্থিতি এলে কোন ধরনের পদক্ষেপ নিলে ভুল হওয়া থেকে বেঁচে থাকা যায় সেটি আগে ঠিক করে নিতে হবে। চতুর্থ ধাপ হলো, Execute differently। এই ভুলের ফলে যে অভিজ্ঞতা হলো, তা থেকে শিক্ষণীয় বিষয়ের ওপর ভিত্তি করে নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসতে হবে। যদি ভুল থেকে শিক্ষা গ্রহণ করে জীবনযাপনে পরিবর্তন না আনা হয় তাহলে ভুল থেকে সফলতা অর্জন অধরাই রয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত