স্মার্টফোনের এই যুগে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। চড়সড়ফড়ৎড় ইতালিয়ান শব্দ, এর অর্থ টমেটো। পমোডোরো টেকনিকের আবিষ্কারক ফ্রান্সিসকো সিরিল্লো পদ্ধতিটি ব্যবহারের সময় টমেটো আকৃতির একটি টাইমার ব্যবহার করেছিলেন বলে এই টেকনিকের নামকরণ করেন পমোডোরো টেকনিক।
পমোডোরো টেকনিকের ধাপ পমোডোরো টেকনিকের ধাপগুলো খুবই সরল।
প্রথম ধাপ : যে কাজটি গভীর মনোযোগের সঙ্গে করতে চান তার জন্য মোট কত সময় লাগতে পারে তা অনুমান করুন।
দ্বিতীয় ধাপ : সময়টিকে ২৫ মিনিটের প্রয়োজনীয় কয়েকটি খ-ে বিভক্ত করুন। প্রতিটি ২৫ মিনিটের পর ৫ মিনিটের বিরতি নিন। বিরতির পর আবার ২৫ মিনিট কাজে ফিরে আসুন।
তৃতীয় ধাপ : এভাবে ৫টি ২৫ মিনিটের চক্র পূর্ণ হলে ২৫ মিনিটের একটি বড় বিরতি নিন। এভাবে সম্পন্ন হয় একটি পমোডোরো সেট। একটি পমোডোরো সেট সম্পন্ন হওয়ার পর প্রয়োজনে পুনরায় ২৫ মিনিটের চক্র শুরু করুন। এভাবে যতবার পমোডোরো সেট পুনরাবৃত্তির প্রয়োজন হয় ততবার পুনরাবৃত্তি করুন।
অ্যানালগ বা ডিজিটাল টাইমার ব্যবহার করে খুব সহজেই পমোডোরো টেকনিক ব্যবহার করে গভীর মনোযোগের সঙ্গে যেকোনো কাজ করা যায়।