ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বন্দি আব্দুল রশিদ (৬৫) নামে এক কয়েদি মারা গেছেন।
বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, দুপুরে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারাসুত্রে জানা যায়, তার বাবার নাম মৃত আকবার আলী। তার কয়েদী নম্বর ৯০৪৭/এ। তবে তিনি কি মামলার আসামি ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ ফের গ্রেপ্তার