রাফিনহার ইনজুরিতে কপাল খুলল রায়ানের, ব্রাজিলের বেঞ্চে নেইমার

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৩:৩০ এএম

বিশ্বকাপের ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে আজ মিয়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। হাইতির বিপক্ষে গত ম্যাচে ৩-০ গোলে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা ব্রাজিল দলে আজ একটি বড় পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি।

হাইতি ম্যাচে চোট পাওয়া উইঙ্গার রাফিনহার জায়গায় আজ ব্রাজিলের আক্রমণভাগে অভিষেক ঘটেছে তরুণ ফরোয়ার্ড রায়ানের। তিনি আজ ভিনিসিয়ুস জুনিয়র ও মাথেউস কুনহার সাথে আক্রমণভাগের দায়িত্ব সামলাবেন।

এদিকে কাফ ইনজুরি (পায়ের পেশির চোট) কাটিয়ে অবশেষে দলে ফিরেছেন সেলেসাওদের পোস্টার বয় নেইমার। এক মাসেরও বেশি সময় পর ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাওয়ায় আজই এই বিশ্বকাপে প্রথমবার তাকে ড্রেসিংরুম থেকে ডাগআউটে বদলি খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে। কোচ আনচেলত্তি প্রয়োজন মনে করলে ম্যাচের যেকোনো সময় তাকে মাঠে নামাতে পারেন।

ব্রাজিল একাদশ:

অ্যালিসন (গোলরক্ষক), দানিলো, গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্কিনহোস, দগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, মাথেউস কুনহা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত