গোপালগঞ্জ

অপপ্রচার-শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ

আপডেট : ২৫ জুন ২০২৬, ০২:২২ পিএম

অপপ্রচার ও শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা যুবদল।  সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে জেলা সদরে এই প্রতিবাদ মিছিল বের করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মিছিলটি বিসিক ব্রিজ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা উকিল বারের সামনে গিয়ে শেষ হয়। এতে যুবদল কেন্দ্রীয় কমিটির নেতারা অংশ নেয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আইন ভঙ্গ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তা মেনে নেয়া হবে না। গোপালগঞ্জে জেলা বিএনপি ও জেলা যুবদলসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মরা আওয়ামী লীগের সকল পরিকল্পনা নস্যাৎ করতে আন্দোলন চালিয়ে যাবে।

যুবদল গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি রিয়াজুদ্দিন লিপটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ছাব্বির আহমেদ দিপু,ফিরোজ আব্দুল্লাহ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক রসেকুজ্জামান পলাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত