প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় স্বাগত মিছিল করেছে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বড়লেখা পৌর শহরে অনুষ্ঠিত মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন— বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহীদ খান, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সহ-সভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানা বেগম হাসনা, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আহাদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাফর আহমদ এবং সদস্য সচিব মনসুর আহমদ প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মৌলভীবাজারে আসবেন। দুপুরে তিনি শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে এবং পরে মৌলভীবাজার জেলা সদরের মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেবেন।
এ ছাড়া একই দিন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যেও ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।
প্রবাসী কার্ড প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত হবে: প্রধান তথ্য কর্মকর্তা