স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি খুব ভালো হলো! শুরু থেকেই আমাদের খেলা কীভাবে প্রতিপক্ষের ওপর চাপিয়ে দিতে হয় তা আমরা জানতাম। আর দলটি দেখিয়েছে যে মরক্কোর বিরুদ্ধে তাদের বাজে অভিষেকের পর থেকে তারা দ্রুত উন্নতি করে চলেছে।
এটি মূলত নকআউট পর্বে আত্মবিশ্বাসের সঙ্গে যাওয়ার একটি ম্যাচ ছিল। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটিই, প্রতিটি ম্যাচের সঙ্গে উন্নতি করতে থাকা। বিশ্বকাপের ইতিহাস দেখায় যে চ্যাম্পিয়ন সাধারণত সে হয় না যে প্রথম ম্যাচ থেকেই কাঁপিয়ে দেয়, বরং সে-ই হয় যে পুরো টুর্নামেন্ট জুড়ে ধাপে ধাপে নিজেকে ছাড়িয়ে যায়!
ভিনি জুনিয়র সত্যিই দুর্দান্ত ফর্মে আছেন। চার গোল করার পর, এখন আর কোনো সন্দেহ নেই যে তিনি আজ আমাদের সেরা খেলোয়াড়, বিশেষ করে রাফিনহার ইনজুরির পর। তিনি খেলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন, যেমনটা সুপারস্টারদের ক্ষেত্রে হওয়া উচিত, এবং গোলের প্রতি তার ক্ষুধা প্রদর্শন করছেন। এ পর্যন্ত বিশ্বকাপে এটাই আমাদের প্রধান নাম।
আরও কিছু নামও নজর কেড়েছে। অ্যালিসন তিনটি দুর্দান্ত সেভ করেছে এবং দেখিয়েছে যে যখনই প্রয়োজন হবে, আমাদের পেছনে একটি দেয়াল রয়েছে। অনেক চ্যালেঞ্জের পর, সে এ পর্যন্ত পরিস্থিতি নিজের অনুকূলে আনতে পেরেছে এবং আমাদের গোলপোস্টে বেশ আত্মবিশ্বাসী ছিল।
আরেকটি হাইলাইট ছিলেন ব্রুনো গিমারেস। মিডফিল্ডের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছিলেন, সমান দক্ষতার সঙ্গে রক্ষণভাগ সামলাতে এবং সামনে এগিয়ে যেতে জানতেন। কার্যত ম্যাথিউস কুনিহার জন্য তৃতীয় গোলটি তিনিই তৈরি করে দিয়েছিলেন।
দানিলো এই বিশ্বকাপে এ পর্যন্ত তার সেরা ম্যাচটি খেলেছেন। রক্ষণে নিরাপদ এবং আক্রমণভাগে এক ধাপ এগিয়ে, তিনি দেখিয়েছেন যে ওয়েসলির রেখে যাওয়া শূন্যস্থানে তিনি বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন। উইংটি এখন তারই। রায়ান জাতীয় দলের ভবিষ্যৎ তারকা হিসেবে আমার বাজি ধরে রাখার মতোই আছে। আবারও নিজের জাত চিনিয়েছেন, এবং এটি একটি আফসোস যে একেবারে কোনা দিয়ে পোস্টে ঢুকতে যাওয়া তার একটি শট প্রতিপক্ষ গোলরক্ষক ধরে ফেলল।
বিশ্বকাপে নেইমারের অভিষেক দেখেও আমি খুব খুশি হয়েছি। সে দারুণ তাড়না নিয়ে মাঠে নেমেছিল, এবং তরুণ এনদ্রিকের পাশাপাশি খেলেছে। সবাই জানে যে দলের সে নেতা এবং কৌশলগত দিক দিয়ে সবার ওপরে। দলের কাছে তার গুরুত্ব প্রশ্নাতীত। অবশ্যই, তার সবটুকু দুর্দান্ত ফুটবল খেলার মতো সময় ও পায়নি এবং এখনো তার সেই খেলার ছন্দ পুরোপুরি আসেনি। তবে ওর খেলায় প্রমাণ হয়েছে যে শারীরিকভাবে ভালো অবস্থানে আছে, এবং দলের সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবেই আরও উন্নত হবে তার খেলা।
মিস্টার আনচেলত্তিরও প্রশংসা করতে হয়। স্পষ্টতই দলটি তার হাতের মুঠোয় রয়েছে। তিনি সঠিক লাইনআপ সাজিয়েছিলেন এবং পরবর্তী মহাগুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমবারের মতো এটি পুনরুক্তি করার সুযোগ পাবেন। যেকোনো ভালো ইতালীয়র মতো, তিনিও বেশ বাস্তববাদী। তিনি জানেন তার কাছে কী ধরনের রসদ রয়েছে এবং পুরো টুর্নামেন্টে তিনি কোন টুকরোগুলোকে একসঙ্গে মেলাতে পারবেন। তিনি চিৎকার করেন না, তবে তার মর্যাদার কারণে সবাই তাকে সম্মান করে। ষষ্ঠ শিরোপার কমান্ডার হওয়ার জন্য যা যা প্রয়োজন, তার সবই তার মধ্যে আছে।
স্টেডিয়ামে সবুজ এবং হলুদ সমর্থকদের কথা না উল্লেখ করে পারছি না। তারা কী সুন্দর এক উৎসবই না জমিয়ে তুলেছিল! নিঃসন্দেহে তারা ছিল দ্বাদশ খেলোয়াড়। সমর্থকদের সঙ্গে সঙ্গে দলটিও বড় হচ্ছে, যারা এই অগ্রগতি অনুভব করতে পারছে। মায়ামির খেলায় গ্যালারি এবং মাঠের মধ্যে এক নিখাদ মেলবন্ধন ছিল।
গতকাল ব্রাজিল দেখিয়ে দিয়েছে যে তারা আবার সেই ব্রাজিলীয় ছন্দ ফিরে পাচ্ছে। আনন্দের সঙ্গে খেলা, উজাড় করে দেওয়া, বুকে কেন পাঁচটি তারকা আছে তা দেখানো। আমাদের এখনো পাঁচটি ম্যাচ এবং অনেকগুলো ধাপ পার হওয়া এবং উন্নতি বজায় রাখা বাকি আছে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস একবারের জন্য এবং চিরতরের জন্য ফিরে আসুক!