চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে সেনাপ্রধান

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৩:২৮ এএম

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশের ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শুক্রবার তিনি দেশে ফিরেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান তার সফরকালে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্কসহ সহযোগিতা জোরদারের লক্ষ্যে উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়া তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্পস্থাপনা পরিদর্শন করেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ২৮ জুন এই সরকারি সফরে গিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত