পৃথিবী নেবে কী কথা ?
জলের নমুনা হয়ে সে ভেসে গেছে
ছলাৎ ছলাৎ
বুকে বাঁধা শ্যাওলা, গয়নার অহংকারে
তুমিও কি গিয়েছিলে ?
শরীরে নামাতে আলো, অন্ধকার নেমেছে
দু-ভাগ পৃথিবীর
এমনও পৃথিবী চোখে দেখা যায়
মরা ব্যাঙের মতো হাত পা ছড়ানো আকাশ
জলের নমুনা হয়ে সে ভেসে গেছে
ছলাৎ ছলাৎ
বুকে বাঁধা শ্যাওলা, গয়নার অহংকারে
তুমিও কি গিয়েছিলে ?
শরীরে নামাতে আলো, অন্ধকার নেমেছে
দু-ভাগ পৃথিবীর
এমনও পৃথিবী চোখে দেখা যায়
মরা ব্যাঙের মতো হাত পা ছড়ানো আকাশ
বসে আছি চোখ—
রক্ত জুঁইয়ের সামনে মেঘ
তোমাতেই তুমি নড়ছে আহা জল্লাদ
মেঘের বাতাস শান দিচ্ছে আকাশ
দূর পথ বন্দরের, গ্যালাক্সি থেকে দূরে
রক্ত জুঁইয়ের সামনে মেঘ
তোমাতেই তুমি নড়ছে আহা জল্লাদ
মেঘের বাতাস শান দিচ্ছে আকাশ
দূর পথ বন্দরের, গ্যালাক্সি থেকে দূরে
কুঁজো হওয়া রঙধনুর পাশে
দুঃখ ফোটা মেঘ।
দুঃখ ফোটা মেঘ।