সেমিনারে বেবিচক চেয়ারম্যান

চলতি বছরই থার্ড টার্মিনাল উদ্বোধন

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৭:৪৩ এএম

চলতি বছরই উদ্বোধন করা হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। নানা বিষয় নিয়ে আগস্ট বা সেপ্টেম্বর মাসে জাপানের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। গতকাল সোমবার কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের অডিটরিয়ামে গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, ‘বেবিচক একটি বিশেষায়িত, কারিগরি ও জনস্বার্থসংশ্লিষ্ট খাত। তাই অ্যাভিয়েশন বিষয়ে নিভুৃল, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য বিষয়ভিত্তিক জ্ঞান এবং সঠিক তথ্যের বিকল্প নেই।

কর্মশালায় সিভিল অ্যাভিয়েশন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান। বেবিচক সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান বলেন, হজযাত্রীদের নির্বিঘœ সেবা নিশ্চিত করতে বিমানবন্দরে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে হজযাত্রীদের যাত্রাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করতে বেবিচক নিরলসভাবে কাজ করেছে।

বেবিচক সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডর মো. নূর-ই-আলম এয়ার ট্রাফিক কন্ট্রোল কার্যক্রম, আকাশপথে বিমান চলাচল ব্যবস্থাপনা, এয়ারফিল্ডে বিমান পরিচালনার বিভিন্ন দিক এবং অপারেশন চলাকালে জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত