আমি এতটাই ঢিলা
যে, তুমি যে আমায়, যে কষ্টটা দিলা
সেটা বুঝতে না বুঝতেই তুমি চলে গেলা
যে, তুমি যে আমায়, যে কষ্টটা দিলা
সেটা বুঝতে না বুঝতেই তুমি চলে গেলা
এমন-না-যে, ইস্ত্রিই শুধু ঢিলা
আমি আলাভোলা এবং অবলা
ওবেলা আসে না, শুধু অবেলাই
মুখে মাছি রেখে অবহেলে বয়ে যাই—
নিরবধি, ইছামতী নদীর মতন
নদীর জলেতে ভাসা তারার পতন
আমি আলাভোলা এবং অবলা
ওবেলা আসে না, শুধু অবেলাই
মুখে মাছি রেখে অবহেলে বয়ে যাই—
নিরবধি, ইছামতী নদীর মতন
নদীর জলেতে ভাসা তারার পতন
এবং, আসলে,
এমত প্রকার আছে অনেক কিছুই
মূলত, আমার বেবাক কিছুই
হযবরকলা
যেন, গ্রীষ্মের রাতে, বিস্মিত চোখে
মেলেছিনু আমব্রেলা
এমত প্রকার আছে অনেক কিছুই
মূলত, আমার বেবাক কিছুই
হযবরকলা
যেন, গ্রীষ্মের রাতে, বিস্মিত চোখে
মেলেছিনু আমব্রেলা
ক্ষমিও আমাকে, সক্ষম হলে
না হলেও প্যারা নাই, প্যারাসিটামল আছে যেহেতুই
কাছে
আমাদের যা অযাপিত তা
সমাদরে ভরে রাখি কাচের বোতলে
না হলেও প্যারা নাই, প্যারাসিটামল আছে যেহেতুই
কাছে
আমাদের যা অযাপিত তা
সমাদরে ভরে রাখি কাচের বোতলে