তোমারে ভেবেছি তরুণ গোলাপ
তোমারে দেখেছি মেঘের নদীতে
ফুটতে অধীর রুপার রেকাবে
জোছনা গাছের জরির খোয়াব
তোমারে দেখেছি মেঘের নদীতে
ফুটতে অধীর রুপার রেকাবে
জোছনা গাছের জরির খোয়াব
তোমাকে ডেকেছি গাঁয়ের ভাষায়
আলতো জবানে ঠোঁটের আগায়
তোমাকে পালক ভেবেছি পাখির
হাওয়ার পুকুরে সাঁতরে বেড়ানো
আলতো জবানে ঠোঁটের আগায়
তোমাকে পালক ভেবেছি পাখির
হাওয়ার পুকুরে সাঁতরে বেড়ানো
দেখেছি তোমারে রোদের হীরায়
হেলানো গাছের খয়েরি গুঁড়িতে
বলেছি পিরিতি গোপন ভাবের
উলের লিপিতে লিখেছি নিরলে
হেলানো গাছের খয়েরি গুঁড়িতে
বলেছি পিরিতি গোপন ভাবের
উলের লিপিতে লিখেছি নিরলে
রাতের কাঁকনে নাচছে জোনাকি
ফুলেতে মাখানো তোমার সুবাস
বাঁশের চিরলে নূপুর বাজে রে
তোমারে খুঁজেছি অভ্র দুপুরে
ফুলেতে মাখানো তোমার সুবাস
বাঁশের চিরলে নূপুর বাজে রে
তোমারে খুঁজেছি অভ্র দুপুরে