একান্ন বসন্তে তারিন

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম

তারিন জাহান। একাধারে তিনি নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। তবে নিজেকে কেবল অভিনেত্রী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। যদিও গল্পের দুর্বলতা, মানানসই চরিত্রের অভাব, মেধাহীন নির্মাণ ও সিন্ডিকেটের কারণে অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন এই নাট্যাভিনেত্রী। তবুও এ প্রজন্মের অনেক উঠতি টিভি অভিনেত্রী আদর্শ ও অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করেন তাকে। 

পঞ্চাশ পেরিয়ে আলোকিত এই অভিনেত্রীর আজ স্পর্শ করলেন জীবনের ৫১তম বসন্তে।  ১৯৭৬ সালের এই দিনে (২৬ জুলাই) জন্ম নেন তারিন জাহান (সূত্র উইকিপিডিয়া)। যদিও বিশেষ এই দিনটি নিয়ে পারিবারিকভাবে কোনো আয়োজন করছেন না বলে মন্তব্য করেছেন তারিন। তবে বরাবরের মতো এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্রিম শুভেচ্ছা বার্তা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই তারকা। 

এইসব দিনরাত্রি, সংশপ্তক, ফুল বাগানের সাপ, কথা ছিল অন্যরকম, ইউটার্ন, মায়া, হারানো আকাশ, রাজকন্যা, সবুজ ভেটে, অগ্নিবলাকা;সহ অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শক হৃদয় জয় করে নেন তারিন। ১৯৮৫ সালে ‘নতুন কুঁড়ি’তে অভিনয়, নাচ এবং গল্প বলা প্রতিয়োগিতায় প্রথম হন। তখন থেকেই তিনি শিশুশিল্পী হিসেবে ছোট পর্দায় কাজ করতে শুরু করেন। আলোচিত ধারাবাহিক সংশপ্তক-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে নজর কাড়েন তারিন। তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন তৌকির আহমেদের সঙ্গে কাঁঠাল বুড়ি নাটকে, যেটি ছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত প্রথম নাটক। 

অনেক গুণে গুণান্বিত তারিন নৃত্যশিল্পী ও কণ্ঠশিল্পী হিসেবেও খ্যাতি পেয়েছেন। তিনি ওস্তাদ হাসান ইকরাম উল্লাহর কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন। মিউজিক শুনলেই তিনি নাচতেন। নাচের প্রতি আগ্রহ দেখে মা তাহমিনা বেগম সাড়ে তিন বছরের তারিনকে ভর্তি করিয়ে দেন তপন দাস গুপ্তার কাছে। ১৯৮২ সালে তিনি নাচ শেখা শুরু করেন। ১৯৮৪ সালে তিনি প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। ২০১১ সালে ‘আকাশ দেব কাকে’ শিরোনামের প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন তারিন। সিনেমার নাম ‘এটা আমাদের গল্প।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত