জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু উদ্ধার

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও একটি নৌকা করা উদ্ধার হয়েছে।  

রবিবার (২৬ জুলাই) ভোরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের সময় গরু উদ্ধার করেন। 

জানা যায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আজ রবিবার ভোরে সীমান্তবর্তী মাঝের আলগা নামক জায়গায় অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু উদ্ধার করেন। এসময় একটি নৌকাও জব্দ করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সীমান্তে পুশইন ঠেকানোসহ নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় গরুগুলো উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত