পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। গতকাল বুধবার সকালে ঢাকার সিআইডি সদর দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি। সিআইডি জানায়, ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত সিআইডিপ্রধানকে শুভেচ্ছা জানান।
সিআইডিপ্রধানের দায়িত্বে মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৭:২৩ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৭:২৬ এএম
সিআইডিপ্রধানের দায়িত্বে মোশাররফ
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
