নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২:০৪ এএম

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’ সিরিজের নতুন পরিধানযোগ্য গ্যাজেট হুয়াওয়ে ওয়াচ ফিট ৫। তুলনামূলক বেশি দামের ‘ওয়াচ ফিট ৫ প্রো’ মডেলের বেশিরভাগ আকর্ষণীয় ফিচার কম খরচে সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই বাজারে এসেছে এই স্ট্যান্ডার্ড সংস্করণটি।

১৪৯.৯৯ পাউন্ড দামের এই স্মার্টওয়াচটি ব্যবহারিক মূল্যায়নে ট্রাস্টেড রিভিউজ ল্যাবে ৪.৫ স্টার অর্জন করে ‘রেকমেন্ডেড’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে। ডিজাইনের দিক থেকে ওয়াচ ফিট ৫ দেখতে কিছুটা পূর্বসূরি ‘ফিট ৪’-এর মতো হলেও এতে আনা হয়েছে সূক্ষ্ম আধুনিকতা। এতে রয়েছে ৪৩ মিলিমিটারের অ্যালুমিনিয়াম অ্যালয় কেসিং, যা মাত্র ৯.৫ মিলিমিটার পুরু এবং ওজন ৩০ গ্রামেরও কম। হালকা ওজনের কারণে এটি ২৪ ঘণ্টা কব্জিতে পরে থাকা বেশ আরামদায়ক।

ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১.৮২ ইঞ্চির ৪৮০ী৪০৮ রেজল্যুশনের অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। এর আগের মডেলের ২০০০ নিটস পিক ব্রাইটনেসকে বাড়িয়ে এবার ২৫০০ নিটস করা হয়েছে, যা সরাসরি কড়া রোদেও ডিসপ্লে স্পষ্ট দেখতে সাহায্য করে। ওয়াটার প্রুফিংয়ের জন্য এতে রয়েছে ৫ এটিএম (5 ATM) রেটিং, যা ৫০ মিটার পানির নিচে সুইমিং বা গোসলের উপযোগী (তবে প্রফেশনাল ডাইভিংয়ের জন্য এটি প্রযোজ্য নয়)। স্মার্টওয়াচটি হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনিওএস ৬.১০ (HarmonyOS 6.10)-এ চলে, যা অত্যন্ত স্মুথ এবং রেসপন্সিভ। গত সংস্করণের ৩২ জিবি স্টোরেজ বাড়িয়ে এবার করা হয়েছে ৬৪ জিবি। ফলে অফলাইন মিউজিক, থার্ড-পার্টি অ্যাপস এবং ম্যাপ ডাউনলোডের জন্য পর্যাপ্ত জায়গা মিলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত