ঈশ্বরগঞ্জে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১১:২৩ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত এক নারীর (আনুমানিক ৪৫) মৃত্যু হয়েছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আজ রবিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে  ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও  থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।




×
সর্বশেষ সর্বাধিক পঠিত