ফ্রিল্যান্সারদের জন্য এআইভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ফ্লুয়েন্ট ফ্রিল্যান্সার

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১২:১১ এএম

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং বাজারে বাংলাদেশের তরুণদের আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলতে যাত্রা শুরু করেছে নতুন প্ল্যাটফর্ম ‘দ্য ফ্লুয়েন্ট ফ্রিল্যান্সার’। প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা শামীম হুসাইন। উদ্যোক্তাদের ভাষ্য, নতুন ও অভিজ্ঞ উভয় ধরনের ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, ব্যক্তিগত ব্র্যান্ড গঠন, ব্যবসায়িক কৌশল, পেশাদার আচরণ এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনার মতো বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। শামীম হুসাইন বলেন, দেশের অনেক তরুণ প্রযুক্তিগতভাবে দক্ষ হলেও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে কার্যকর যোগাযোগ ও পেশাদার উপস্থাপনার ঘাটতির কারণে কাক্সিক্ষত সাফল্য পান না। এই সীমাবদ্ধতা দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শেখার পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত শেখার অভিজ্ঞতা পাবেন।

প্ল্যাটফর্মটিতে এআইয়ের মাধ্যমে ইংরেজি কথোপকথনের অনুশীলন, লেখার মূল্যায়ন, উচ্চারণ বিশ্লেষণ, সাক্ষাৎকার প্রস্তুতি এবং আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে বাস্তবসম্মত যোগাযোগের অনুশীলনের সুবিধা রয়েছে। পাশাপাশি ব্যক্তিগত শেখার পরিকল্পনা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। ওয়েবসাইটে ধাপে ধাপে সাজানো কোর্স, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি নির্দেশিকা, ক্যারিয়ার পরামর্শ এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন উপকরণ যুক্ত করা হয়েছে। উদ্যোক্তাদের বিশ্বাস, এই উদ্যোগ দেশের ফ্রিল্যান্সিং খাতকে আরও শক্তিশালী করবে এবং বৈশি^ক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত