মুরাদ নূরের সুরে, মুহিন খানের ‘চল একদিন পাখি হই’

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:৩০ এএম

এক দশক পর সুরকার মুরাদ নূরের সুরে নতুন গানে কণ্ঠ দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মুহিন খান। গানটির শিরোনাম ‘চল একদিন পাখি হই’। রুখসানা পারভীন সুরমার কথায় গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

মেলো-রক ধাঁচের এই গানটি সম্পর্কে সুরকার মুরাদ নূর জানান, ১০ বছর আগে তার সুরে একটি মিক্সড অ্যালবামে গেয়েছিলেন মুহিন। দীর্ঘ বিরতির পর আবারও দুজনে একসঙ্গে নতুন কাজ করতে পেরে তিনি বেশ আনন্দিত।

গানটি প্রসঙ্গে শিল্পী মুহিন বলেন, গানের সুন্দর কাব্যিক শব্দচয়ন তাকে মুগ্ধ করেছে। অন্যদিকে সুরকার ও সংগীতায়োজকের শ্রুতিমধুর সৃষ্টিকে কণ্ঠে সঠিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি। গীতিকার রুখসানা পারভীনও গানটি নিয়ে দারুণ আশাবাদ ব্যক্ত করেন।

শিগগিরই ‘নূর ক্রিয়েশনস’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত