সাত ধরনের মামলায় মধ্যস্থতা করা যাবে

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৮:০৪ এএম

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসকে সাত ধরনের মামলায় বিকল্প বিরোধনিষ্পত্তি (এডিআর), বিশেষত মেডিয়েশন বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির ক্ষমতা দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এগুলো হলো পারিবারিক আদালত আইন, ২০২৩; পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; যৌতুক নিরোধ আইন, ২০১৮; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; দ-বিধি (পেনাল কোড), ১৮৬০ এর কিছু ধারা; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ (চেক ডিজঅনার মামলা) ।

সম্প্রতি সংশ্লিষ্ট বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গত ৯ আগস্ট সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) বিচারকদের উদ্দেশ্যে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে প্রাথমিক পর্যায়ে সাতটি আইনের আওতাভুক্ত মামলায় এডিআর), বিশেষ করে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পারিবারিক আদালত আইনের ৫ ধারা, পিতা-মাতার ভরণপোষণ আইনের ৫ ধারা, যৌতুক নিরোধ আইনের ৩ ও ৪ ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারা, দ-বিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮. ৩২৩, ৩২৪, ৩২৫, ৩৫৪, ৩৭৯, ৩৮০, ৩৮১, ৪০৬, ৪১৭, ৪২০, ৪৯৪, ৫০০, ৫০১ ও ৫১১ ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮, ৯, ১২, ৩৯, ৪২ ও ৫৪ ধারা এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় মধ্যস্থতার মাধ্যমে মামলা নিষ্পত্তি করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত