একাদশে ভর্তি ১৫ নভেম্বর, লাগবে না পরীক্ষা

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৮:০৭ এএম

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল শেষে এখন শুরু হয়েছে পছন্দের কলেজে ভর্তি হওয়া নিয়ে দুশ্চিন্তা। আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হতে পারে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। ১০ নভেম্বরের মধ্যে ভর্তির কার্যক্রম শেষ করে আগামী ১২ নভেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে, কোনো ভর্তি পরীক্ষা হবে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির কার্যক্রম পরিচালিত হবে।

জানা গেছে, ১২ নভেম্বর থেকে ক্লাস শুরুর পরিকল্পনা করে প্রস্তাবনা তৈরি করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। প্রস্তাবনায় (আজ) বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানা গেছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে ভর্তি ও ক্লাস সূচি প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার  প্রস্তাবনা আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপর মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত