ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:১৩ এএম

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন থানায় ৪৯টি মামলা করা হয়েছে। গতকাল রবিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৫১ জন, মতিঝিল বিভাগ ৬২ জন, তেজগাঁও বিভাগ ৭২ জন, মিরপুর বিভাগ ১২৬ জন, গুলশান বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৬৭ জন এবং গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, ১ হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড এবং ৭টি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত