ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নেতৃত্ব নিয়ে একাধিক অনাকাক্সিক্ষত ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনকে ঢাকা ও আশপাশের এলাকায় সংবাদপত্র সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সাময়িক সময়ের জন্য এ দায়িত্ব দিয়েছে। গত ৯ আগস্ট নোয়াব এ বিষয়ে সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দেয়। নোয়াবের চিঠিতে বলা হয়, সমবায়, আইন ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সংবাদপত্র সরবরাহের এ ব্যবস্থা নেওয়া হয়েছে। হকার্স সমিতিতে সুষ্ঠু পরিবেশ ফিরে না আসা পর্যন্ত সমিতির যাবতীয় কার্যক্রম নোয়াবের তত্ত্বাবধানে পরিচালিত হবে। কেউ পত্রিকা সরবরাহে বিঘ্ন সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।