পুরনো ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:১৮ এএম

বাসায় থাকা পুরনো ওষুধ খেয়ে গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের সোহাগপুর গ্রামে গতকাল রবিবার সকালে মো. মিজান নামে চার বছরের এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল মোতালিবের ছেলে।

মৃত শিশুর চাচা গাড়িচালক মো. আজিজুল জানান, রোববার সকাল ৭টার দিকে তাদের পুরনো পরিত্যক্ত মাটির ঘরে তার মানসিক ভারসাম্যহীন মা ঢুকে দরজা খুলে রাখেন। এ সময় পাশের ঘর থেকে তার ভাতিজা মিজান এসে ওই ঘরে ঢুকে এবং ঘরে পড়ে থাকা পুরনো ওষুধের বোতলের ছিপি খুলে তা পান করে। ওষুধ পানের পর থেকে মিজান খুব জোরে কান্না করছিল। তার কান্নার শব্দ শুনে তার মা ঊর্মি ও চাচি ফাহিমা  তাকে ওই ঘর থেকে বের করলে তার মুখে প্রচ- দুর্গন্ধ পান। এ সময় তারা তাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করান এবং টক জাতীয় খাবার খাওয়ান এবং সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ রওনা করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। কিন্তু সেখানে যাওয়ার পথে সকাল ১০টার দিকে মিজানের মৃত্যু হয়। পরে বিকেল ৩টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মিজান প্রবাসী আব্দুল মোতালিব ও মোসা. ঊর্মি দম্পতির একমাত্র সন্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত