নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল রামারবাগ এলাকার একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল (৭.৬২) ম্যাগাজিন, সিসি ক্যামেরা ওয়াইফাইসহ নানা সামগ্রী উদ্ধার করেছে র্যাব। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযানের টের পেয়ে ছিনতাইকারী ও মাদক কারবারিরা পালিয়ে যায়। র্যাব জানায়, রামারবাগ এলাকার মৃত খাজা মঈনউদ্দিনের একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ বন্ধ ছিল। ওই বিল্ডিংয়ের একটি ফ্লোরে ছিনতাইকারী, মাদক কারবারিরা আস্তানা তৈরি করেছিল। তারা সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করতে সিসি ক্যামেরা ও রাউটার স্থাপনের প্রস্তুতি নিচ্ছিল। এ ছাড়াও নিজেদের সতর্ক করতে হ্যান্ড মাইক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিহত করতে ১টি টাইপ ৫৪ (৭.৬২) পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি গুলতি রেখেছিল। উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৩:১৮ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:১৮ এএম
দেশ রূপান্তর
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০