‘ফ্রোজেন’ ভক্তদের জন্য চমকপ্রদ একটি খবর দিল ডিজনি। দীর্ঘ অপেক্ষার পর বড় পর্দায় সিজন ৩ নিয়ে ফিরছে সিনেমাটি। এরইমধ্যে প্রকাশ প্রেয়েছে ‘ফ্রোজেন ৩’-এর প্রথম ঝলক। আর সেখানেই মিলেছে চমকপ্রদ এক ইঙ্গিত। নতুন কিস্তিতে দেখা যাবে আনা ও ক্রিস্টফের রাজকীয় বিয়ের আয়োজন। চারপাশে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই সেই আনন্দে হানা দেবে এক রহস্যময় নতুন খলনায়ক।
প্রথম ঝলকে দেখা যায়, বরফে ঢাকা দুর্গম এলাকায় দুই বোনের সামনে হাজির হয় রহস্যময় সেই চরিত্র। এরপর আনা ও এলসাকে উদ্দেশ করে তার সংলাপেই স্পষ্ট হয়—অ্যারেনডেলের জন্য সামনে অপেক্ষা করছে বড় কোনো বিপদ। শুধু বিয়েই নয়, এবার ওলাফের জীবনেও নাকি আসতে পারে প্রেমের ছোঁয়া। ফলে নতুন সিনেমায় রোমাঞ্চ, হাসি, আবেগ আর বিপদের মিশেল থাকছে বলেই ধারণা করা হচ্ছে।
আগের দুই সিনেমার মতো এবারও এলসার কণ্ঠে ইদিনা মেনজেল, আনার কণ্ঠে ক্রিস্টেন বেল, ওলাফের কণ্ঠে জশ গ্যাড এবং ক্রিস্টফের কণ্ঠে জোনাথন গ্রফ ফিরছেন। সবচেয়ে বড় চমক, ‘ফ্রোজেন ৩’ মুক্তি পাবে ২০২৭ সালের ২৪ নভেম্বর। অর্থাৎ প্রিয় চরিত্রদের নতুন অভিযান দেখতে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ‘স্পাইডার-ম্যান’
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ, বিশ্বজুড়ে শিক্ষক-গবেষকদের উদ্বেগ