পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ধারা ২০ (১) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাক স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে
আর্থিক প্রতিষ্ঠানটি।
উত্তরা ফাইন্যান্স জানিয়েছে, গত ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা এক চিঠির মাধ্যমে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়।