ত্রিশালে বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ মিছিল

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম
মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
 
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী ত্রিশাল বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হয়ে লোডশেডিংয়ের প্রতিবাদ জানান। এ সময় তারা নিয়মিত ও সহনীয় মাত্রায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
 
বিক্ষোভকারীদের অভিযোগ, তীব্র গরমের মধ্যে দিনে ও রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।
 
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এলাকাবাসী দ্রুত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত