দুপুর ১২টায় বের হয়ে আর ফেরেনি দুই শিশু, সকালে পুকুরে যা মিলল

দুপুরে খেলতে বেরিয়ে নিখোঁজ হওয়া দুই শিশু আর বাড়ি ফেরেনি, ১২ ঘণ্টা পর সকালে স্বজনরা পুকুরে ভেসে উঠল প্রিয় সন্তানের প্রাণহীন দেহ।

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০১:৫৮ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রোহান মধ্যনাকশী গ্রামের হজরত আলীর ছেলে ও শিশু শ্রেণির শিক্ষার্থী এবং ইসমাইল একই গ্রামের ওবায়দুল আসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, গত রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। স্বজনরা তাদের সম্ভাব্য সব জায়গায় খুঁজেও কোনো সন্ধান পাননি। পরবর্তীতে সোমবার ভোরে স্থানীয় একটি বড় পুকুরে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে স্থানয়ীরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো পানি থেকে তুলে আনেন। এলাকাবাসীর ধারণা, শিশু দুটি মাঝেমধ্যেই স্থানীয় জলাশয়ে মাছ ধরতে নামতো। তবে সাঁতার না জানার কারণে অসাবধানতাবশত পানিতে ডুবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত