আজ বিএনপির যৌথসভা

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৮:০১ এএম

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে আজ বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গসহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ উপস্থিত থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত