সালমান শাহ হত্যা মামলা

দায়রা আদালতেও জামিন হয়নি ডনের

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৮:০৩ এএম

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা আদালত। গতকাল মঙ্গলবার শুনানি শেষে আদালতের বিচারক নুরুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুরের এ আদেশ দেন। এর আগে ১২ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ডনের জামিন আবেদন নাকচ হয়। গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার জন ডন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত