‘ঢালিউড কুইন’ বলে পরিচিতি পাওয়া চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খানের জয়ের দশম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। ছেলের জন্মদিনকে ঘিরে বিশেষ আয়োজন করেছেন এই অভিনেত্রী ও প্রযোজক। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ছেলেকে নিয়ে কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সন্তানের সঙ্গে এই বিশেষ মুহূর্তের একটি ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন অপু। সেই ছবিতে একটি উড়োজাহাজের সামনে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মা ও ছেলেকে।
গতকাল জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছিলেন অপু বিশ্বাস। জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’
শুভ্রতা ছড়াচ্ছেন অপু বিশ্বাস