পোল্যান্ডের স্কিমবার্কের অদ্ভুত বাড়ি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ এএম

বাড়ি, মানুষের আশ্রয়। বাড়ি, মানুষের ঠিকানা। একটি বাড়ি ঘিরে একজন মানুষের, একটি পরিবারের কত স্বপ্ন-ভালোবাসা কিংবা আরও কত কিছু। বাড়ি বানাতে কত না পরিশ্রম করে মানুষ। মনের মতো বাড়ি পেতে উপার্জনের একটা বড় অংশ ব্যয় করে ফেলেন অনেকেই। কিন্তু সেই মনের মতো বাড়ি যদি হয়ে যায় দর্শনীয় স্থান? কিংবা দেশের অন্যতম আশ্চর্য জায়গাগুলোর অন্যতম? বিশ্বে এমন কিছু বাড়ি আছে যেগুলো সম্পর্কে অনায়াসে এই কথাগুলো বলা যায়। তেমনই একটি বাড়ি পোল্যান্ডের স্কিমবার্কে রয়েছে। কি অদ্ভুত এই দর্শনীয় উল্টানো বাড়িটি। পোল্যান্ডের  স্কিমবার্ক  গ্রামের বিখ্যাত উল্টানো বাড়িটি পোলিশ ব্যবসায়ী ও সমাজসেবক ড্যানিয়েল জাপিয়েউস্কি  ২০০৭ সালে নির্মাণ করেন। বাড়িটি মূলত কমিউনিস্ট শাসনের অবসান এবং পরবর্তী সময়ে মানুষের মনের বিভ্রান্তি ও অস্থিরতাকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলার জন্য তৈরি করা হয়েছিল। কমিউনিস্ট আমলের প্রচারণার সম্পূর্ণ বিপরীতে গিয়ে দেশ যে নতুনরূপ ধারণ করেছিল, তা বোঝাতেই বাড়িটিকে উল্টো করে তৈরি করা হয়। বাড়িটির ছাদ মাটির সঙ্গে লেগে থাকে এবং এর ভিত্তি বা কুঁদ অংশটি আকাশের দিকে মুখ করে থাকে। এর ভেতরে প্রবেশ করলে এক অদ্ভুত অনুভূতি হয়। মেঝেগুলো কিছুটা হেলানো থাকায় মানুষের কান ও মস্তিষ্কের ভারসাম্য বিঘ্নিত হয়, যার ফলে অনেকেই মাথা ঘোরার সমস্যায় পড়েন। এটি কেবল একটি পর্যটনকেন্দ্র নয়, বরং এটি কমিউনিস্ট একনায়কতন্ত্রের সময়কার পোলিশ সমাজের এক রূপক।

সর্বশেষ সর্বাধিক পঠিত