‘ইহুদি-আরব’ জোটের দাবিতে সরব ইসরায়েলিরা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০১:১৮ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে দেশটির আরব দলগুলোর সঙ্গে ইহুদি দলগুলোর সমঝোতা বা জোট গঠনের দাবিতে তেল আবিবের রাজপথে নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। গত শনিবারের এই সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা বার্তা সংস্থা এএফপিকে জানান, এটি হয়তো দেশে প্রকৃত ‘পরিবর্তনের শেষ সুযোগ’। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একজন ‘বড় মাপের কারসাজিকারী’ হিসেবেও আখ্যা দেন তারা। প্রধান বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট এর আগে ইসরায়েলের আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তবে গত মঙ্গলবারের সাধারণ নির্বাচনের পর অচলাবস্থা তৈরি হওয়ার পর, সরকার গঠনের জন্য এই আরব দলগুলোর সমর্থন পাওয়াই এখন তার সামনে একমাত্র কার্যকর পথ।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলগুলোর নেতাদের প্রতি বিক্ষোভকারীদের বার্তা স্পষ্টÑ নেতানিয়াহুকে সরাতে পার্লামেন্টে ৬৭টি আসনের সমর্থন পাওয়া সম্ভব। এই ৬৭টি আসনের মধ্যে ফিলিস্তিনি-ইসরায়েলিদের নেতৃত্বাধীন আরব দলগুলোর ঐতিহাসিক ১৯ আসনের জোটও রয়েছে। আলজাজিরা আরও জানায়, তেল আবিবের রাজপথে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়া মানুষ এখন এর সফল বাস্তবায়ন দেখতে চায়। বিক্ষোভকারীদের বিশ্বাস, আইজেনকোট ও ইহুদি-ইসরায়েলি দলগুলোর অন্য নেতাদের জনগণের এই আকাক্সক্ষার কথা শুনতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত