স্কুলের হোমওয়ার্ক
শিক্ষক : বলো তো, হোমওয়ার্ক করনি কেন?
ছাত্র : স্যার, বিদ্যুৎ ছিল না!
শিক্ষক : কই, আমাদের বাসায় তো ছিল।
ছাত্র : স্যার, আমার প্রাইভেট টিচারের নাম বিদ্যুৎ। তার কাছে আমি হোমওয়ার্ক করি। উনি গতকাল আসেননি তাই হোমওয়ার্কও করতে পারিনি।
বিড়ালের পড়াশোনা
মা : তোর বিড়ালটা সারা দিন বইয়ের ওপর বসে থাকে কেন?
ছেলে : ও পড়াশোনা করছে!
মা : বিড়াল আবার পড়াশোনা করে নাকি?
ছেলে : করে নিশ্চয়ই। নইলে কি আর এত জায়গা থাকতে বইয়ের ওপর বসে।
হাসপাতাল
বন্ধু : মানুষ খুব নিষ্ঠুর।
রনি : মানে?
বন্ধু : ওরা আগে বড় বড় বিল্ডিংয়ে থাকত। ওদের পরে ছোট ছোট ঘরে থাকতে দিয়ে সেই বড় বড় বিল্ডিং মানুষরা দখল করেছে।
রনি : কি বলছিস আবোলতাবোল?
বন্ধু : আরে, আবোলতাবোল না। হাসদের নামেই তো ছিল বিল্ডিংগুলোর নাম। হাসপাতাল। পরে ওদের তাড়িয়ে মানুষরা দখল করে ডাক্তার আর রোগীদের দিয়ে দিয়েছে।
ঘুমকাতুরে ছাত্র
মা : স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়িস না যেন!
ছেলে : চিন্তা কোরো না, মা!
মা : আচ্ছা?
ছেলে : স্কুলে তো স্যার আছেন। উনি জোরে পড়ান, আমার ঘুম ভেঙে যাবে!
অলস ছেলে
মা : ওঠো! সূর্য উঠে গেছে!
ছেলে : সূর্য উঠেছে তো কী হয়েছে?
মা : স্কুলে যেতে হবে!
ছেলে : সূর্য উঠেছে সূর্য স্কুলে যাক। আমাকে একটু ঘুমাতে দাও না, মা!
জাদুর পেনসিল
রাহুল : আমার পেনসিলটা জাদুর, জানিস?
বন্ধু : তা, কী জাদু করে?
রাহুল : আমার যে প্রশ্নের উত্তরগুলো জানা সেগুলো পেনসিলটাও জানে। গড়গড় করে সেগুলো লিখে ফেলতে পারে।
চশমা কোথায়?
বাবা : আমার চশমাটা কোথায় গেল?
ছেলে : তোমার মাথায়!
বাবা : বাবার সঙ্গে কেউ এভাবে কথা বলে?
ছেলে : রাগ না করে মাথায় হাত দিয়েই দেখ!
পরীক্ষার খাতা
শিক্ষক : খাতায় এত ফাঁকা রেখে রেখে উত্তর লিখেছ কেন?
ছাত্র : স্যার, আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আপনি নিশ্চয়ই অনেক নম্বর দেবেন। তাই জায়গা ফাঁকা রেখেছি। নম্বরের জন্য।
ঘড়ির বন্ধু
বন্ধু : তোর ঘড়িটা টিকটিক করে কেন?
ছেলে : টিকটিক করে না। ও বন্ধু টিকটিকির সঙ্গে কথা বলে।
বন্ধু : টিকটিকি ঘড়ির বন্ধু? তোকে বলেছে?
ছেলে : বলতে হবে কেন? বোঝা কি এমন শক্ত? দুজনের দেয়ালে থাকে। দুজনেই টিকটিক করে কথা বলে।
গ্রন্থনা : শাহ জামান