এআই

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ এএম

ছোট্ট বোতল, তার ভেতরে থাকে ভূতের ছানা

ছিল না তার জানা

হাঁটতে গিয়ে বনের ধারে পড়ল চোখে ওর

আবিষ্কারের নেশা তখন, অজানা এক ঘোর।

দেখি, দেখি বোতল খুলি, খুলল ফেলে ছিপি

কেমন যেন আওয়াজ হঠাৎ পিপি পিপি পিপি।

 

বোতল থেকে বের হলো এক ভূত

চেহারা ঠিক নয়কো ভূতের, বিদঘুটে অদ্ভুত।

বলল হেসে হিহি, আমার নাম কি জানিস তোরা?

বের করেছিস বোতল থেকে, আর যাবে না পোরা।

অনেক কিছুই করতে পারি, বলবি যা যা তুই

বিপুল জ্ঞানের অধিকারী, জ্ঞানের আকাশ ছুঁই।

 

আঁকব ছবি, বলবি যেমন

লিখব ছড়া? বলতো কেমন?

গল্প কি চাস? তাও পারি

যে যাই বলুক, ধার না ধারি

বুঝি না ডান বাম

চিনলি এবার? এআই আমার নাম।

 

হুকুম মতো চলি

প্রযুক্তির ওই হাতটি ধরে হাঁটছি সড়ক, গলি।

সর্বশেষ সর্বাধিক পঠিত