নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরবের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি এবং অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা-১২ আসনের নেতাকর্মীদের নিয়ে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ফার্মগেট বিজ্ঞান কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সোনারগাঁও সিগন্যাল ও বাংলা মোটর সিগন্যাল হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়। মিছিলে ঢাকা-১২ আসন আওতাধীন সকল থানার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল, মহিলা দলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল প্রারম্ভে সমাবেশে সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা বিএনপি'র আহ্বায়ক জনাব নাজমুল হাসান মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল আলম নীরব।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ও তেজগাঁও থানা বিএনপি এর সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী, যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ভিপি আবু সুফিয়ান দুলাল, শেরেবাংলা নগর থানা বিএনপি'র আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সালামাত খান সজীব, যুগ্ম আহ্বায়ক কাইউম চিশতী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ সোলায়মান, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সৈকত, তেজগাঁও থানা ২৫ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি মুজাহিদ রহমান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদল সাবেক সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সহ-সভাপতি আবদুল বাসেদ, প্রচার সম্পাদক জুয়েল খান, দপ্তর সম্পাদক সাইফুর রহমান সোহেল, তেজগাঁও থানা যুবদলের আহ্বায়ক জালাল মোল্লা, তেজগাঁও থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সেলিম, তেজগাঁও থানা ছাত্রদল সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন, শিল্পাঞ্চল থানা ছাত্রদল সাধারণ সম্পাদক আনিসুর রহমান মানিকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথি সাইফুল আলম নীরব বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নি-সন্ত্রাসের মাধ্যমে দেশে ভীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে। দেশের স্থিতিশীলতা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও বদ্ধপরিকর।

সর্বশেষ সর্বাধিক পঠিত