স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক হলেন ব্যবসায়ী আজাদ আহমেদ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক হিসেবে যোগ দিয়েছেন।

আজাদ আহমেদ স্বর্ণ ও হীরার অলংকারশিল্পে ২৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি মেসার্স আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি বেঙ্গল ডায়মন্ড লিমিটেডের চেয়ারম্যান এবং এসজিএল ল্যাব বাংলাদেশ লিমিটেডের পরিচালক।

তিনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহসভাপতি এবং স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের চেয়ারম্যান। এ ছাড়া তিনি উদ্দীপন ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাধারণ পরিষদ ও সিলেট ক্লাবের সদস্য।

এর আগে তিনি বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সহসভাপতি এবং বাংলাদেশ জেমস্টোন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্যবসায়িক নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা, বিনিয়োগ ব্যবস্থাপনা ও করপোরেট গভর্ন্যান্সে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ব্যাংকের পরিচালনা পর্ষদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি ব্যাংকের টেকসই অগ্রযাত্রায় তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত