শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ আদায় করতে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানিয়েছেন।
এ সময় শিশুদের সঙ্গে আলাপচারিতায় তাদের পছন্দের খেলা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। পরে তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার দেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় শিশুরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।