দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। প্রথমবার মা হয়েছেন তিনি। ১৯ নভেম্বর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সংসারে পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু। গতকাল ইনস্টাগ্রামে সন্তানের জন্মের খবর জানান সামান্থা। নবজাতকের হাত ধরে থাকা মা-বাবার হাতের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আমাদের সুন্দর শিশুপুত্র দেব নিদিমোরু। আমাদের হৃদয়ের সবচেয়ে আনন্দের মুহূর্ত।’
সন্তানের জন্মের কয়েক দিন আগে বাড়িতে পূজার আয়োজন করেছিলেন সামান্থা ও রাজ। জুন মাসে প্রথমবার মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। মাতৃত্বকালীন বিরতি শেষে আবার অভিনয়ে ফেরার পরিকল্পনাও রয়েছে তার। ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সামান্থা ও রাজ। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। পরে ‘সিটাডেল : হানি বানি’ ও ‘মা ইন্তি বঙ্গারাম’ প্রকল্পেও যুক্ত হন তারা।