শ্রীপুরে ফের শ্রমিক অসন্তোষ, ১০ কারখানা ছুটি

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

গাজীপুরে শ্রীপুরে দুইদিন বিরতির পর ফের অশান্ত হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুর শিল্প অঞ্চল। বিভিন্ন কারখানার শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে হামলা ভাঙচুরের করণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কারখানা এলাকাগুলোতে। তবে খবর পেয়ে অতিরিক্ত থানা পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে পৌরশহরের শ্রীপুর-মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কের দুই পাশের আমান টেক্সটাইল, লাক্সমা ইনার, হ্যামস গার্মেন্টস, হ্যামস ফ্যাশন,ঢাকা ওয়াশিং লিমিটেড, ভিক্টোরিয়া গার্মেন্টস, চিটাগাং ডেনিম, ক্রিস্টাল অ্যাপারেল্স,হাউআর ইউসহ অন্তত ১০ পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়। সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় এক দল শ্রমিক লাঠিসোঁটা নিয়ে নেমে আসে। প্রায় ঘণ্টাব্যাপী তারা মহাসড়কে অবস্থান করেন। খবর পেয়ে অতিরিক্ত থানা পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগী চালা ও ছাপিলা পাড়া এলাকায় সকালে শ্রমিকরা শান্ত পরিবেশে কাজে যোগ দেয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে আমান টেক্স পোশাক কারখানার সামনে বহিরাগত একদল শ্রমিক লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়। তারা কারখানার দিকে ইটপাটকেল ছোড়ে থাকে। প্রধান ফটকে হামলা চালায়। বিভিন্ন গ্লাস দরজা জানালা ভাঙচুর করে। এ সময় ভেতরে থাকা শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে কারখানা ছুটি দিয়ে দেয়। এর পর হামলাকারি হ্যামস গার্মেন্টসে হামলা চালায়।

হ্যামস গার্মেন্টসের পাশের ব্যবসায়ী হুমায়ুন কবির জানান, গত দুই দিন কোনো আন্দোলন বা শ্রমিক অসন্তোষ চলেনি। আশা করেছিলাম সব স্বাভাবিক হয়েছে।সকালে নিরীহ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেয়। কিন্তু ঘণ্টাখানেক পর একদল উশৃংঙ্খল শ্রমিক দল বেধে গার্মেন্টসে হামলা চালায়। পরে পরিস্থিতি বেগতিক দেখে কারখানা ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জান জানান, সকালে কিছু শ্রমিক মহাসড়কে নেমে পড়ে। পরে ধাওয়া করে কাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়ে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, সকালে কিছু বহিরাহত শ্রমিকরা পরিবেশ অশান্ত করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ তাদের হটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এখন পুলিশ সর্তক অবস্থায় রয়েছে। আপাতত সব কিছু স্বাভাবিক আছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভুঞা জানান, খবর পেয়েছি বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। কিছু  শ্রমিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত