বাসার নিচে জরুরি সংবাদ সম্মেলন

পাভেলের বিরুদ্ধে আরও একগুচ্ছ অভিযোগ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম

ফের অভিযুক্ত অভিনেতা সাইদুর রহমান পাভেল। তার বিরুদ্ধে নতুন প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি ও শুটিং ইউনিটকে ভোগান্তিতে ফেলার অভিযোগ তুলেছেন নাটকটির নির্মাতা মানসুর আলম নির্ঝরসহ শুটিং ইউনিটের সদস্যরা। বিষয়টি নিয়ে শনিবার দিবাগত রাতে রাজধানীর পল্লবীতে পাভেলের বাসার নিচে এক জরুরি সংবাদ সম্মেলন করেন নির্মাতা নির্ঝর। তিনি তার নতুন ধারাবাহিক নাটক 'হাঙামা’র শুটিংয়ের দুইদিন শিডিউল ফাঁসানোর অভিযোগ তুলেছেন পাভেলের নামে। 

সংবাদ সম্মেলনে নির্ঝর বলেন, ২১ নভেম্বর ধারাবাহিক ‘হাঙামা’ শুটিংয়ের শিডিউল দিয়েছিলেন পাভেল। সে অনুযায়ী শুটিংয়ের জন্য সেট প্রস্তুত করা হয়। পাভেলকে শুটিং সেটে নিয়ে যাওয়া জন্য একটি গাড়ি নিয়ে পুরো দিন তার বাসার নিচে অপেক্ষা করেছে। এছাড়াও শুটিং ইউনিট দিনভর তার অপেক্ষায় ছিল। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি শুটিংয়ে আসতে পারবেন কি না, কিংবা কোনো সমস্যায় পড়েছেন কি না, সেটিও কাউকে জানাননি।

নির্মাতার দাবি, ওই দিন ধারাবাহিকটিতে পরিচিত বেশ কয়েকজন অভিনয়শিল্পীসহ প্রায় ৬০ জনের একটি ইউনিট পাভেলের জন্য অপেক্ষা করছিল। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে গভীর রাতে পল্লবীতে তার বাসার নিচে এসে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তারা।

নির্ঝর আরও বলেন, প্রায় দুই মাসের প্রচেষ্টায় সব অভিনয়শিল্পীর শিডিউল সমন্বয় করে চলতি মাসের ১২ তারিখ থেকে ধারাবাহিকটির শুটিং শুরু করেন তারা। এর মধ্যে ১৫ নভেম্বর পাভেলের শিডিউল ছিল। সেদিনও সেট প্রস্তুতসহ অন্য অভিনয়শিল্পীদের নিয়ে সারাদিন অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি। এতে ওই দিনের শুটিং বাবদ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়।

পরবর্তী সময়ে পাভেল যোগাযোগ করে পারিবারিক সমস্যার কথা জানান এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। তবে তিনি যেহেতু তাদের প্রকল্পে কাজ করছেন, তাই বিষয়টি বিবেচনা করে শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা। সে অনুযায়ী ১৭ ও ১৮ নভেম্বর শুটিংও করেন পাভেল। কিন্তু ২১ নভেম্বর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলে অভিযোগ করেন নির্মাতা।

সর্বশেষ সর্বাধিক পঠিত