ডেঙ্গু ও হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ এএম

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে দুই শিশু মারা গেছে। সব মিলিয়ে ডেঙ্গু ও হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হলো। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হাম ও ডেঙ্গু-বিষয়ক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গুর বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৬৭৪ জন।

হামের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৩১ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৯৪ শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেছে ১ হাজার ৩৪৩ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১,২৩৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

সর্বশেষ সর্বাধিক পঠিত